বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটে চলছে পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

ডেস্ক রিপোর্ট: সিলেটে পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এ ধর্মঘট শুরু করেছেন তারা। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা।

স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং ২০২১ সালের চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার করা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিলেটে প্রত্যেক মাসের ২০ তারিখের পর থেকেই সিএনজি পাম্পগুলোতে অনুমোদিত লোড শেষ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত যানবাহনের চালকরা। গত রোববার নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলায় সিএনজিচালিত সব যানবাহনের সিএনজি লোডিংয়ে সব সংকট ও প্রতিবন্ধকতা দূর করার দাবিতে মানববন্ধন করে পরিবহন শ্রমিকরা। তখন তারা ঘোষণা দেন গ্যাসের লোড বৃদ্ধি ও সংকট সমাধান না হলে বুধবার থেকে সিলেটের সব সড়কে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালন করা হবে।

সরেজমিনে দেখা যায়, পরিবহন ধর্মঘটের কারণে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো যানবাহন। এতে চরম ভোগান্তি পড়েছেন এসএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। এ ছাড়া পর্যটন নগরী সিলেটে দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা পর্যটকেরাও আটকা পড়েছেন। সকাল থেকে সিলেটের দক্ষিণ সুরমার তেতলীবাজার বাইপাস ও চন্ডিপুল ঢাকা-সিলেট মহাসড়কে পরিবহন শ্রমিকেরা গাড়ি আটকে দিতে দেখা যায়। এ সময় পরীক্ষার্থী, রোগী ও বিদেশ যাত্রীদের বহনকারী যান ধর্মঘটের আওতামুক্ত বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা।

গোলাপগঞ্জ উপজেলা থেকে জরুরি কাজে সিলেট নগরীতে আসা জাকির হোসেন বলেন, আমি ৩০০ টাকা দিয়ে মোটরসাইকেল ভাড়া করে সিলেট শহরে এসেছি। সিএনজি বা বাসে ৪০ টাকায় আসা যেত।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বার বার ধরনা দিয়েও সমাধান মিলছে না। তাই বাধ্য হয়ে আমরা ধর্মঘট পালন করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!