বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৫ আগস্ট ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

মোংলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। পরে উদ্ধার করা বোট ও জেলেদের সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার বঙ্গোপসাগরে নিয়মিত টহল পরিচালনার সময় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে ভাসমান অবস্থায় ‘এফবি আল আমিন’ নামের বোটটি শনাক্ত করে। পরে বোটে থাকা ১৬ জেলেকেও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) আইএসপিআর এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, রোববার রাতে টহলকালে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার খবর পায় নৌবাহিনী জাহাজ কপোতাক্ষ।

এরপর রাতেই উদ্ধার কার্যক্রম শুরু করে জাহাজটি। পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে মোংলা ফেয়ারওয়ের সন্নিকটে বোটটির অবস্থান শনাক্ত করা হয়।
পরে নৌবাহিনীর জাহাজটি ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান এফবি আল আমিন বোটটি থেকে ১৬ জেলেকে উদ্ধার করে। এ সময় জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উদ্ধার করা জেলেদের বরাতে আইএসপিআর জানায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে এফবি আল আমিন নিয়ে সাগরে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর টানা তিন দিন তারা সমুদ্রে ভাসতে থাকেন।

পরবর্তীতে উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনীর জাহাজটি বোটটিকে টেনে (টোয়িং) সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে আসে। সেখানে বোটসহ ১৬ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

১

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

২

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৩

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৪

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

৫

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

৬

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

৭

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

৮

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

৯

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১০

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১১

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১২

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৪

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

১৫

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১৭

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১৮

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৯

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

২০