বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ অক্টোবর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

শ্যামনগর প্রতিনিধি: শ্রেণিকক্ষে পাঠদানই শিক্ষার একমাত্র কাজ নয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত করতে না পারলে আদর্শ সমাজ গড়া সম্ভব নয়। সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় অর্ধশতাধিক স্কুল, কলেজ এবং মাদ্রাসার প্রধান উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষকেরা উদ্বেগ প্রকাশ করে বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরূপ নয়। সন্তানদের বিষয়ে অনেক অভিভাবকের উদাসীনতাও চোখে পড়ছে। ছুটির পর দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকার পরও অনেক ছেলেশিক্ষার্থী খারাপ সঙ্গের কারণে বিপথে যাচ্ছে। এর প্রভাব সমাজে পড়ছে বলে তাঁরা মনে করেন।

সভায় বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না, শিশুশ্রমিকের সংখ্যাও বাড়ছে। এসব সমস্যা দূর করতে হলে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিকক্ষের প্রতি আগ্রহ তৈরি করতে হবে। শিশুদের মেধা বিকাশে নতুন কুঁড়ি ও প্রধানমন্ত্রী গোল্ডকাপের মতো সরকারি উদ্যোগের কথাও আলোচনায় আসে। তাঁদের মতে, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা ছাড়া আদর্শ ছাত্রসমাজ গড়া কঠিন।

এসব সমস্যা মোকাবিলায় সভায় কয়েকটি করণীয় উঠে আসে। বলা হয়, নিয়মিত অভিভাবক সমাবেশ এবং বিতর্ক ও বইপড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে বন্ধুত্বপূর্ণ। শিক্ষার্থীদের গতিবিধি নজরে রেখে অভিভাবকদের জানাতে হবে। ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদেরও মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, শিশুদের কাছ থেকে ভালো সাড়া পেতে হলে আগে শিক্ষকদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি সময়ানুবর্তিতার ওপর জোর দেন। শুধু ছয় ঘণ্টা প্রতিষ্ঠানে সময় কাটানোর মানসিকতা থেকে বেরিয়ে এসে ভবিষ্যৎ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কাঁঠালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আজহারুল ইসলাম, চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসীন হোসাইন, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আসাদুজ্জামান মিঠু, জোবেদা সোহরাব মডেল একাডেমির আবদুস সাত্তার, জয়নগর মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মোজাফ্ফর হোসেন ও তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের মনোদ্বীপ মণ্ডল। এ ছাড়া শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ারউদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন সফিক ও প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির বক্তব্য দেন।

সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

১

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

২

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

৩

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

৪

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

৫

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

৬

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

৭

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

৮

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

৯

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১০

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১১

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১২

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

১৩

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

১৪

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১৫

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১৬

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৭

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

১৮

কক্সবাজারে টুপটুপ রিসোর্ট থেকে একে একে বের হলো ১০ মরদেহ

১৯

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ কালীগঞ্জের মিয়ারাজ আটক

২০