বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ অক্টোবর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাকের চাপায় মা ও দুই ছেলে-মেয়েসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রৌমারী থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি।

দুই নারী ও এক পুরুষসহ তিন জনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি।
বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর নাম রিশাদ ও তুবা।

তাদের বাবার নাম শহিদুল ইসলাম। এ ঘটনায় রিশাদ ও তুবার মা লিপি ও খালা শরিফা মারা গেছেন। তারা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত পাঁচজনের লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নারী দুজন শিশুদের মা ও খালা। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোরিকশার চালক বলে জানা গেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

২

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

৩

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

৪

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

৫

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

৬

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

৭

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

৮

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

৯

কক্সবাজারে টুপটুপ রিসোর্ট থেকে একে একে বের হলো ১০ মরদেহ

১০

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ কালীগঞ্জের মিয়ারাজ আটক

১১

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১২

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

১৩

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

১৪

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

১৫

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

১৬

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

১৭

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১৮

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

১৯

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

২০