বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঘ গণনা: সুন্দরবনে জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট: বাঘ গণনার জন্য ক্যামেরা ট্রাকিং পদ্ধতি স্থাপনের লক্ষ্যে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দুটি স্টেশন হতে জেলেদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সম্প্রতি সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ও কদমতলা স্টেশন থেকে জেলেদের অনুকূলে পাশ (অনুমতিপত্র) দেওয়ার কার্যক্রম স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের মধ্যে কোবাদক ও বুড়িগোয়ালীনি স্টেশন দিয়ে জেলেদের সুন্দরবনে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে। তবে, কৈখালী ও কদমতলা স্টেশন থেকে আপাতত পাশ দেওয়া বন্ধ রয়েছে। ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হতেই স্টেশন দুটি থেকে পাশ দেওয়ার কাজ উন্মুক্ত করে দেয়া হবে।

এদিকে, মঙ্গলবার সাতক্ষীরা রেঞ্জের ছোট কেয়াখালী ও পুষ্পকাটি এলাকা হতে তিনটি নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগ।

মাছ শিকারের অনুমতি নিয়ে অভয়ারণ্য এলাকায় যেয়ে মাছ শিকারের সময় মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

আটকককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের আব্দুল হক, আলাউদ্দীন ও সালাউদ্দীন।

এসময় পরিত্যক্ত অবস্থায় মাছ শিকারের বড়শী, কিছু সুন্দরী গাছের কচাঁসহ তিনটি নৌকা উদ্ধার করে অভিযানে থাকা বনকর্মীরা।

আটক জেলেদের মধ্যে দু’জনকে কারাগারে পাঠানো হলেও অপ্রাপ্ত বয়স্ক সালাউদ্দীনকে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!