বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ অক্টোবর ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

oplus_2097154

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে তিনি শ্যামনগর পৌরসদরের হরিতলা সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ ও নকিপুর জমিদারবাড়ি রাজবংশীয় দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাড. কৃষ্ণপদ মণ্ডল, প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দেবব্রত ব্যানার্জী, প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি দিনেশ চন্দ্র মণ্ডল প্রমুখ।

এসময় মণ্ডপ কমিটির সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। চারদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইউনিফর্ম ও সাধারণ পোশাকে তৎপর আছেন। পুলিশ আনন্দের সঙ্গে পূজার দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে এগিয়ে চলেছে।

পুলিশ সুপার বলেন, জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে এবারের শারদীয় দুর্গোৎসব দৃষ্টান্ত হয়ে উঠছে। সবার সমবেত চেষ্টায় বিজয়া দশমীসহ সব আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে হরিতলা পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কমিটির সদস্য ও উপজেলার হিন্দুধর্মীয় সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে পুলিশ সুপারকে বরণ করে নেন। এ সময় তিনি পূজা কমিটির নেতাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। সেখানে ব্রাহ্মণপাড়া পূজামণ্ডপের সভাপতি গৌরসুন্দর মালো, পরিমল কর্মকারসহ মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বিকেল পাঁচটায় নকিপুর জমিদারবাড়ি দুর্গাপূজামণ্ডপে পৌঁছালে পূজা কমিটির পক্ষ থেকে শাঁখ বাজিয়ে ও ফুল ছিটিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি কৃষ্ণেন্দু মুখার্জীর সভাপতিত্বে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্জয় মণ্ডল, দেবাশীষ মুখার্জীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

২

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৩

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৫

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৬

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৭

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

৯

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১১

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১২

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৩

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৪

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৫

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৬

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৭

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৮

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

১৯

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

২০