বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ অক্টোবর ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। জমিটি খুঁটি ও নেটের বেড়া দিয়ে ঘিরে দখলের অভিযোগ নিয়ে দ্য এডিটরস-এ খবর প্রকাশের পর শনিবার (১৭ অক্টোবর) এই অভিযান চালানো হয়।

বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদের নির্দেশে মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি জমিতে লাগানো খুঁটি ও নেটের বেড়া সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি।

অভিযান চলাকালে সাংবাদিকদের আবু সুফিয়ান বলেন, জমিটি নেট দিয়ে ঘিরে রাখা হয়েছিল। যাঁরা ঘিরেছিলেন, তাঁদের কাছ থেকে নেট কিনে নেওয়া হয়েছে। ওই ঘেরা এখন ভূমি অফিসের তত্ত্বাবধানে থাকবে। জমি সরকারের দখলেই থাকবে এবং ঘেরের ভেতরে কিছু রাখা হবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন মালঞ্চ নদীর চরের ওই জমি রাতের আঁধারে খুঁটি ও নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে দখলের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

অভিযানের আগে অভিযোগের বিষয়ে ওমর শরীফ ফাহাদ বলেছিলেন, মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা দখলের অভিযোগ তাঁরা পেয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জমি দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁরা আশা করছেন, সরকারি সম্পত্তি রক্ষা ও এ ধরনের দখল ঠেকাতে প্রশাসনের কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

২

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৩

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৫

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৬

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৭

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

৯

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১১

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১২

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৩

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৪

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৫

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৬

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৭

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৮

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

১৯

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

২০