
ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে আশাশুনি উপজেলার কুল্যা ও কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।
শনিবার বিকাল থেকে তিনি কাদাকাটি ইউনিয়নের বৈরমপুর সার্ব জনীন পূজা মন্দির, তেতুলিয়া মিত্রপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, তেঁতুলিয়া ঝিকরা সার্বজনীন পূজা মন্দির, তেতুলিয়া জেলেপাড়া পূজা মন্দির, টাংরাখালী পূজা মন্দির, পারকাদাকাটি সার্বজনীন পূজা মন্দির ও ডেঙাকাদাকাটি সার্বজননী দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পূজামন্দির পরিদর্শনকালে কাজী আলাউদ্দীন বলেন, জাতীয় নির্বাচনে জামায়াত সহজ সরল মানুষকে বেহেশতের টিকিটের কথা বলে বিভ্রান্ত করে প্রতারণার মাধ্যমে সাতক্ষীরার চারটি আসন নিয়েছে। স্বাধীনতার পঞ্চান্ন বছরে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেনি, কখনো ক্ষমতায় আসতেও পারবে না। তিনি বলেন, জামায়াত ইসলাম কখনো সাধারণ মানুষকে চাকরি দেয় না। তারা চাকরি দেয় ছাত্র শিবির ও জামায়াতের রোকনদের।
তিনি বলেন, সনাতনধর্মী ভাই-বোনদের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তারেক রহমান খাল খনন, ফ্যামিলি কার্ড, বেকার ছেলে-মেয়েদের চাকরি দেওয়াসহ বিভিন্ন উন্নয়ন কাজ করছেন। কিন্তু বর্তমানে জামায়াত-এনসিপি সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তাদের এই ষড়যন্ত্র শক্ত হাতে রুখে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তুহিনুল্লাহ, তেতুলিয়া মিত্রপাড়া মন্দির কমিটির সভাপিত সুকুমার মিত্র, সাধারণ সম্পাদক তুষার মিত্র, মেম্বর উজ্জ্বল কুমার, মেম্বর জাহাঙ্গীর হোসেন মোড়ল, উত্তম কুমার মেম্বর,মহিলা মেম্বর গীতা রানী, জিকরা দুর্গা মন্দির কমিটির সভাপতি সুভাষিশ সরকার, সাধারণ সম্পাদক ভবতোষ সরকার প্রমুখ।
মন্তব্য করুন