
ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের পলাশপোলস্থ রয়েল প্লাস কনভেনশন সেন্টারে আব্দুল মোমেল খান চৌধুরীর (সান্টু চৌধুরী) সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আব্দুর রউফ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. শহিদুল্লাহ (ইএসএল), শেখ সাইদ আহমেদ রনজু, শফিউল আলম শফি, তরিকুল ইসলাম সাগর, শওকাত হোসেন বাবলু, আব্দুল জলিল ও হাজী রফিকুল ইসলাম।
সাধারণ সভায় সংগঠনের একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য করুন