বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ অক্টোবর ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ কালীগঞ্জের মিয়ারাজ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিয়ারাজ গাইন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার রাতে যশোর বেনাপোল মহাসড়কের বেনাপোল তনিমা ফিলিং স্টেশনের সামনে থেকে পুলিশের টহল দল তাঁকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ থেকে মুরগিবাহী ভ্যান নিয়ে যশোরে এসেছিলেন। বাজারে মুরগি সরবরাহ শেষে খালি ভ্যান নিয়ে ফেরার পথে বেনাপোলের তনিমা ফিলিং স্টেশনের সামনে পুলিশের টহল দলের নজরে পড়েন তিনি। এ সময় ভ্যানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন ও এসআই মাহবুবুর রহমান। তাঁরা ঘটনাস্থল থেকে মিয়ারাজকে আটক করেন।

আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজুল গাইন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা অস্ত্র সংশ্লিষ্ট ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র ব্যবসায়ীদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। উদ্ধার করা ম্যাগজিন ও গুলির উৎস এবং এগুলোর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ কালীগঞ্জের মিয়ারাজ আটক

১

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

৩

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

৪

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

৫

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

৬

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

৭

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৮

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৯

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১০

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

১১

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

১২

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

১৩

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

১৪

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১৫

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১৬

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১৭

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৮

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৯

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

২০