বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৬ অক্টোবর ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় ওই ছাত্রীর মা মমতাজ খাতুন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ে যাতায়াতের পথে একই গ্রামের হায়েত আলীর ছেলে মো. হুসাইন (২০) ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে ছাত্রীটি একাধিকবার নিষেধ করলেও তিনি তা উপেক্ষা করতেন।

অভিযোগে বলা হয়, বিষয়টি মেয়ের কাছ থেকে জানার পর তার মা অভিযুক্ত হুসাইনের অভিভাবক হায়েত আলী ও তার স্ত্রী কহিনুর বেগমকে অবহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে হুসাইন ওই ছাত্রীকে যেকোনো সময় তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতেন।

এরই প্রেক্ষিতে গত ১০ অক্টোবর বিকেল ৩টার দিকে বিথিকা বৃষ্টি বাড়ি থেকে পাশের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এ সময় দক্ষিণ রঘুনাথপুরে তাদের মুদিখানার দোকানের সামনে ইট বিছানো সড়কে পৌঁছালে হুসাইন তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে কালীগঞ্জের কৃষ্ণনগর বাজারের দিকে চলে যান। এ ঘটনায় হায়েত আলীর ছেলে মো. হাসান (২৫) এবং হায়েত আলীর স্ত্রী কহিনুর বেগমের বিরুদ্ধে অপহরণে ইন্ধন ও সহযোগিতার অভিযোগ এনেছেন ওই ছাত্রীর মা। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে, অভিযুক্ত মো. হুসাইনের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান (শাহিন) বলেন, অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

১

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

২

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৩

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৪

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৫

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৬

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

৭

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

৮

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

৯

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১০

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১১

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১২

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৩

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৪

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৫

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৬

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

১৮

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

১৯

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

২০