বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ অক্টোবর ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

ডেস্ক রিপোর্ট: “বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তালার ভূমিজ অফিস চত্বরে বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন ছোটবন্ধুর হাতে এই শারদ উপহার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান, জ্যেষ্ঠ সদস্য সরদার ওয়াসিফ আহম্মেদ জিসান, অর্ঘ্য ঘোষ ও মীর জাফিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের টিম লিডার আবু সাঈদ, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মল্লিক, সুরভী সাদিয়া লিমা, শাহরিয়ার জামান রাফি, মাহফুজ, হোসেন মাহমুদ প্রমুখ।

শারদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু সুপর্ণা বলে, আমি এই উপহার পেয়ে অনেক আনন্দিত। আমি নতুন জামা পরে পূজা দেখবো।

অনুষ্ঠানে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান বলেন, আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও প্রচেষ্টায় প্রতিবছরের মতো এ বছরও ছোট বন্ধুদের শারদ উপহার দিতে পেরেছি। শিশুদের মুখে হাসি ফোটানো এবং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন শিশু-কিশোর ও তরুণদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি বিশ্বাস করে, পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সহমর্মী সমাজ গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

২

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

৩

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

৪

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

৫

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

৬

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

৭

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

৮

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

৯

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১০

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১১

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১২

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

১৩

কক্সবাজারে টুপটুপ রিসোর্ট থেকে একে একে বের হলো ১০ মরদেহ

১৪

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ কালীগঞ্জের মিয়ারাজ আটক

১৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৬

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

১৭

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

১৮

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

১৯

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

২০