বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ আগস্ট ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: ‘মাদক নয়, তোমার মেধা হোক তোমার পরিচয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) খেজুরবাড়িয়া পলিটেকনিক ইছামতি বিএম কলেজে দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং এবং সুশীলন বাস্তবায়িত দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় যুব ও শিশু ফোরামের প্রতিনিধিদের মধ্যে কুলিয়া যুব ফোরামের মানিক মেহবুব, পারুলিয়া ইউনিয়ন যুব ফোরামের কাকন ঘোষ, নওয়াপাড়া ইউনিয়ন যুব ফোরামের রুমি আক্তার এবং দেবহাটা ইউনিয়ন যুব ফোরামের মালিহা আক্তার বক্তব্য রাখেন।

সমাবেশে মাদকবিরোধী সচেতনতা, অনলাইন জুয়া ও ক্ষতিকর গেমিং প্রতিরোধ, সাইবার বুলিং থেকে সুরক্ষা, নেতৃত্বের বিকাশ, শিশু অধিকার এবং সামাজিক অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক ঝুঁকি থেকে যুব ও কিশোর-কিশোরীদের সুরক্ষা, তাদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের ভূমিকা আরও জোরদার করবে। সমাবেশে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, নিরাপদ ও শিশুবান্ধব সমাজ গড়ে তোলার পাশাপাশি যুব ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল জীবন, মানসম্মত শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!