বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ আগস্ট ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

ডেস্ক রিপোর্ট: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতি অনুযায়ী, সম্পূর্ণ তৈরি অবস্থায় বা সিবিইউ (কমপ্লিটলি বিল্ট ইউনিট) হিসেবে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানি করা যাবে।

সোমবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত নতুন আমদানিনীতি আদেশ ২০২৬-২০২৯-এর গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে ২০২১-২০২৪ সালের আমদানিনীতি অনুযায়ী, সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল। নতুন নীতিতে সেই সীমা বাড়িয়ে ৩৭৫ সিসি করা হয়েছে।

নতুন নীতি কার্যকর হওয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি বাংলাদেশে আমদানির সুযোগ বাড়বে। এতে দেশের বাজারে নতুন মডেল ও ব্র্যান্ডের উপস্থিতি বাড়তে পারে। পাশাপাশি স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।

নতুন আমদানিনীতি আদেশে মোটরসাইকেলের পাশাপাশি আমদানি প্রক্রিয়া সহজ ও সম্প্রসারণে আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ঋণপত্র বা এলসির পাশাপাশি মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ পাবেন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা।

এ ছাড়া ফ্রি ট্রেড জোন ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আমদানি সুবিধা এবং রপ্তানিমুখী শিল্পে কাঁচামাল আমদানির সুযোগও বাড়ানো হয়েছে।

আগের আমদানিনীতি আদেশেও এলসি ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ ছিল। তবে বিভিন্ন পণ্য ও খাতের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা ও শর্ত প্রযোজ্য ছিল। নতুন আদেশে সেই সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

যৌথসভা ডেকেছে বিএনপি

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

১০

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১১

একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ বরগুনার ৫ জেলে

১৩

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

১৪

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৫

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

১৭

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

১৮

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

১৯

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

২০
error: Content is protected !!