বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ আগস্ট ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

বিনোদন ডেস্ক: কাজের চেয়ে নানা বিতর্ক ও আলোচনাতেই যেন বেশি খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবারও তার ব্যতিক্রম হলো না।

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে বিচারকের আসনে বসে এমন এক পোশাকে হাজির হলেন এই অভিনেত্রী, যা মুহূর্তেই তৈরি করেছে তুমুল আলোচনা।
অনুষ্ঠানের মঞ্চে উর্বশীর পরনে ছিল ভারতের জাতীয় পতাকার আদলে তৈরি বিশেষ এক পোশাক।

পোশাকে স্পষ্টভাবে ফুটে উঠেছিল ভারতের পতাকার গেরুয়া, সাদা ও সবুজ- এই তিন রং। আর মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্রের নকশা।

বড় আকারের হীরার কানের দুল, রুপালি চুড়ি এবং নজরকাড়া আংটিতে সাজ সম্পূর্ণ করেন তিনি।
অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। একদল নেটিজেন প্রশ্ন তুলেছেন, জাতীয় পতাকার রং, নকশা ও অশোকচক্রকে পোশাকে ব্যবহার করা কতটা যথাযথ? তাদের মতে, জাতীয় প্রতীকের এমন ব্যবহার অসম্মানজনক বলেও বিবেচিত হতে পারে।

অন্যদিকে উর্বশীর পক্ষেও দাঁড়িয়েছেন অনেকে। তাদের দাবি, পোশাকটির মাধ্যমে অভিনেত্রী আন্তর্জাতিক মঞ্চে ভারতের সংস্কৃতি, পরিচয় ও জাতীয় গৌরব তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে সমালোচনা আর প্রশংসা- দুইয়ে মিলে সামাজিক মাধ্যমে বেশ সরগরম হয়ে উঠেছে উর্বশীর পোশাক।

তবে বিতর্কের মধ্যেই নিজের পোশাকের উদ্দেশ্য স্পষ্ট করেছেন উর্বশী। অভিনেত্রীর ভাষ্য, তিনি আগেই বলেছিলেন ‘আমিই ভারত’। সেই ভাবনা থেকেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চে নিজেকে ভারতের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরতে চেয়েছেন।

উর্বশী জানান, তার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ বিতর্ক তৈরি করা নয়, বরং নিজের উপস্থিতির মাধ্যমে দেশের পরিচয়কে তুলে ধরাই ছিল তার মূল উদ্দেশ্য।

এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া উর্বশীর জন্য শুধু একটি ফ্যাশন বা বিচারকের দায়িত্ব পালনের অনুষ্ঠান ছিল না; এর সঙ্গে জড়িয়ে ছিল তার নিজের জীবনেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০১৫ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন উর্বশী রাউতেলা। সেবার তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

আর এবারের প্রতিযোগিতায় সেই সুস্মিতাই ছিলেন নির্বাচন কমিটির সদস্য। ফলে এক দশক পর একই মঞ্চে নতুন ভূমিকায় উর্বশীর উপস্থিতিতে ফিরে আসে পুরোনো সেই স্মৃতিও। মঞ্চে বক্তব্য দেওয়ার সময় সাবেক বিজয়ী ও নিজের সেই বিশেষ মুহূর্তের কথাও স্মরণ করেন উর্বশী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

যৌথসভা ডেকেছে বিএনপি

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

১০

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১১

একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ বরগুনার ৫ জেলে

১৩

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

১৪

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৫

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

১৭

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

১৮

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

১৯

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

২০
error: Content is protected !!