
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে ক্যাডেট একাডেমি চত্বরে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ক্যাডেট একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার কোচিং একাডেমির পরিচালক প্রভাষক ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, স্কলার কোচিং একাডেমির বাংলা শিক্ষক শফিকুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুন, ম্যানেজিং কমিটির ক্যাশিয়ার সুরাপ আলী, সদস্য বাবুল আক্তার, আব্দুস সোবহান, দাতা সদস্য নুর আলী, ইমান আলী, সোহাগ হোসেন প্রমুখ।
ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মো. ইমদাদুল হকের পরিচালনায় ও উপাধ্যক্ষ আজগর আলীর সহযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক তাহমিনা খাতুন, আজমল হোসেন, আবু জাফর, সহকারী শিক্ষক মিথিলা পারভীন, হাফেজ মাওলানা কুতুবউদ্দীন, ক্বারী এছানউল্লাহ, আবু সাইদ, জাকির হোসেন, আমিনা খাতুন, রাকিব হোসেন।
তিন দিনব্যাপী এ ক্রীড়া অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন