
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান সাদু (৪৫) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটক সাদিকুজ্জামান সাদু উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের আফসার সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সাদিকুজ্জামান সাদুকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন