
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থ বছরে খুলনা জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় পাইকগাছা প্রেসক্লাবসহ জেলার ২১৮টি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নকল্পে ৩ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পী।
খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পর গোটা এলাকাজুড়ে প্রশংসায় ভাসছেন জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী।
এদিকে, পাইকগাছা প্রেসক্লাবের অনুকূলে ৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করায় খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পীকে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মন্তব্য করুন