বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ মার্চ ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেমিক্যাল দিয়ে টাকা বানিয়ে প্রতারণা, শ্যামনগরের এবাদুল আটক

বিলাল হোসেন/সুলতান শাহজান: এবার কেমিক্যাল দিয়ে টাকা বানানোর একটি চমকপ্রদ খবর শোনা গেল সাতক্ষীরার শ্যামনগরে। বিষয়টি এমনই যে, শ্যামনগরের ঘোলা গ্রামের গোলাম হোসেন সরদারের ছেলে মোঃ এবাদুল সরদার (৩৬) এর কাছে টাকা দিলে তিনি তার দ্বিগুণ টাকা ফেরত দেন। আর প্রতারণামূলক এই কৌশলকে কাজে লাগিয়ে তিনি হাতিয়ে নেন লাখ লাখ টাকা। প্রথমে কয়েকজনের বিশ্বাস অর্জনের পর যখন কেউ তার কাছে বড় অংকের টাকা দেয়, তখন সে নানাভাবে সময়ক্ষেপণ করে এবং এক পর্যায়ে হুমকি দিতে থাকে।

এভাবে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রোববার (১২ মার্চ) সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মোঃ এবাদুল সরদারকে আটক করেছে র‌্যাব-৬। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এবাদুলের দুই সহযোগী গোলাম হোসেন ও বাবলু পালিয়ে গেছে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, এবাদুল তার সহযোগীদের নিয়ে প্রতারণামূলকভাবে সুকৌশলে বিভিন্ন কেমিক্যাল দিয়ে টাকা বানিয়ে দ্বিগুণ করে দেখিয়ে বিশ্বাস অর্জন করে। প্রতারকচক্র ভুক্তভোগীদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাদের নিকট থেকে প্রায় ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চাইলে প্রতারকচক্র আজকাল বলে সময়ক্ষেপণ করে, টাকা দিবে না বলে জানায় এবং প্রাণণনাশের হুমকি দেয়।

যশোরের ঝিকরগাছার মোঃ আলী হোসেন সেন্টু ও মোঃ আবুল কাশেমের কাছ থেকে এবাদুল সরদার এভাবেই বিভিন্ন সময়ে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, মর্মে অভিযোগের প্রেক্ষিতে রোববার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় প্রতারক এবাদুলের কাছ থেকে নগদ ১৪ হাজার টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রতারক এবাদুল সরদারকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ আলী হোসেন সেন্টু একটি প্রতারণা মামলা দায়ের করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১০

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১১

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১২

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৪

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৫

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৬

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৭

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৮

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৯

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

২০
error: Content is protected !!