বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে এবার এয়ার-অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | দুদিন যেতে না যেতেই আবারো উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রে। দেশটির ফিলাডেলফিয়া শহরের উত্তর-পূর্ব অংশে একটি ছোট মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বিধ্বস্ত হয়।

জানা গেছে উড়োজাহাজটিতে চারজন ক্রু, একটি শিশু রোগী এবং রোগীর একজন সঙ্গী ছিল। জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্সের মুখপাত্র শাই গোল্ড জানিয়েছেন, শিশুটি এতদিন জীবনশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিল, ওই উড়োজাহাজ করে তারা মেক্সিকোর টিজুয়ানার ফিরছিল।
এই দুর্ঘটনার মাত্র দুই দিন আগে, ওয়াশিংটন ডিসিতে একটি বাণিজ্যিক জেট এবং সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে, যেখানে ৬৭ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনাস্থলে আগুনে পুড়ে যাওয়া ভবন এবং আহত মানুষদের আহাজারিতে ও বাসিন্দাদের ভিড়ের কারণে একটি বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। বিমানটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন।

শিশুটির সঙ্গে তার মা, দুইজন পাইলট এবং একজন ডাক্তার ছিল। একটি দাতব্য সংস্থা তার চিকিৎসার খরচ বহন করছিল।

ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার জানান তার কর্মকর্তারা এখনো মৃত্যুর সংখ্যা জানতে পারেনি।

দুর্ঘটনাটি রুজভেল্ট মলের কাছাকাছি ঘটে, যা ফিলাডেলফিয়ার একটি ঘন জনবসতিপূর্ণ এলাকা। রুজভেল্ট মল তিনতলা একটি শপিং সেন্টার। এই ঘটনার ফলে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিয়ারজেট ৫৫ মডেলের প্লেনটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

২

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৩

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৫

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৬

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৭

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

৯

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১১

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১২

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৩

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৪

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৫

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৬

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৭

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৮

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

১৯

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

২০