বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ জুন ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাইরাল ভুয়া ভিডিওতে সংসার ভাঙে ‘রাইসার’

বিনোদন ডেস্ক | বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরি করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানা রকম খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলেন।

কিন্তু সেসবকে রাইসা একদম পাত্তা দেন না। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয়।

কিন্তু বিপত্তি ঘটে রাইসার প্রাক্তন প্রেমিককে ঘিরে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও ছাড়ে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। স্বামী-সংসার, বাবা-মা সবাইকে তার হারাতে হয়। সবাই তাকে ভুল বুঝে। রাইসা কোনোভাবেই কাউকে বোঝাতে পারে না এটি ভুয়া ভিডিও। তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তি’। এতে রাইসা চরিত্রে অভিনয় করেছন তাসনিয়া ফারিণ। নাটকটি নিয়ে অভিনেত্রী দারুণ আশাবাদী।

তিনি বলেন, ঈদে এবার খুব বেশি আমার নাটক নেই। যে কটি কাজ করেছি তার মধ্যে এটি একটি। গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। আত্মহত্যার পথ বেছে না নিয়ে কীভাবে একটা মেয়ে সত্যের উন্মেচন করে আমার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন।

এতে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এটির গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন। আসছে ঈদে রঙ্গন এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি প্রকাশ হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!