বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ মার্চ ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির সাজানো বাগান ঘুটে দিচ্ছে তৈবুর রহমান, হাইকমান্ড নির্বিকার!

ডেস্ক রিপোর্ট: চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারপিট, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও দেদারছে চাঁদাবাজিতে শ্যামনগরের আটুলিয়ার মানুষ যখন অতিষ্ঠ, তখনও সংশোধনের পথ না ধরে আরও কুৎসিত ও ভয়ংকর রূপ প্রকাশ করলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৈবুর রহমান। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এবার তিনি সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে মব উস্কে দেওয়ার হীন ষড়যন্ত্রে নেমেছেন। দাড়িয়ে থেকে ইউনিয়নের দেওয়ালে দেওয়ালে সাটাচ্ছেন পোস্টার। তারই ব্যবস্থাপনায় প্রকাশিত এই পোস্টারে সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে লেখা হয়েছে ‘আওয়ামী লীগের দালাল’। যে পথ আওয়ামী লীগ অবলম্বন করতো, সেই পথ ব্যবহার করেই টিকে থাকার চেষ্টা করছেন তৈবুর রহমান।

স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী বলেন, ভয়ংকর চাঁদাবাজ ও সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের হোতা তৈবুর রহমান একাই ঘুটে দিচ্ছে বিএনপির সাজানো বাগান।

তার বিষয়ে হাইকমান্ড কেন নির্বিকার, তা জানা নেই তাদের।

জানা গেছে, শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ৪, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নামে অফিস খুলে দেদারছে চাঁদাবাজি, ঘের দখলসহ নানা অপকর্মে নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৈবুর রহমান। তৈবুর গত ১১ জানুয়ারি দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে পিটিয়ে আহত করেন আটুলিয়ার বালু ব্যবসায়ী আবুল খায়েরকে। সে যাত্রায় আপোষ মিমাংসায় রেহাই পান তিনি। কিন্তু থেমে থাকেনি তার চাঁদাবাজি, দখলদারিত্ব। সম্প্রতি তার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মানুষকে জীবন নাশের হুমকি দিয়ে ঘের দখলের অভিযোগ উঠেছে। যা নিয়ে আজ থানায় বসাবসির কথা রয়েছে।

এদিকে, অনুসন্ধানে জানা গেছে, তৈবুর রহমান আটুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ফিরোজ মামুন মুন্নার অনুসারী। তার ছত্রছায়ায় থেকে সমস্ত অপকর্ম করছে তৈবুর। এমনকি পোস্টার সাটানোর সময়ও তাকে তৈবুর রহমানের সাথে থাকতে দেখা গেছে।

আটুলিয়া ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল কালাম মোড়ল, বিএনপি নেতা আসাদুজ্জামান মিঠু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পি, আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক গাজী আল-আমিন ও আটুলিয়া ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জি এম হাবিবুল্লাহ জানান, তৈবুরের অফিসের সাথে তাদের কোন প্রকার সম্পর্ক নেই। বিএনপির নামে কোন প্রকার চাঁদাবাজি কিংবা দখলবাজি করলে তাকে প্রশাসনের হাতে সোপর্দ করার আহবান জানান তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!