বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ জুলাই ২০২৩, ৯:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আশুরা কী, এদিনের যত ঘটনা

ইসলাম ডেস্ক: আশুরার দিনকে কেন্দ্র করে মানবেতিহাসে ন‍ানা ঘটনা সংঘটিত হয়েছে। নবী-রাসুলদের সঙ্গে সম্পৃক্ত আশুরার দিনে মর্যাদাপূর্ণ অসংখ্য উপাখ্যান ইতিহাস গ্রন্থগুলোতে পাওয়া যায়।

আশুরার দিন বা মুহাররমের ১০ তারিখ যেসব তাৎপর্যময় ঘটনা সংঘটিত হয়েছিল, বাংলানিউজের পাঠকদের জন্য সংক্ষেপে সেগুলো তুলে ধরা হলো:

১. এ দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেন। আর এ দিনেই কেয়ামত সংঘটিত হবে।

২. এ দিনে আল্লাহ মানবজাতির আদি পিতা হজরত আদম (আ.)-কে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেন। জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেন। এ দিনে আল্লাহ পাক আদম (আ.)-এর দোয়া ও তওবা কবুল করেন। এ দিনে তিনি স্ত্রী হাওয়া (আ.)-এর সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন।

৩. হজরত নুহ (আ.)-এর জাতির লোকেরা আল্লাহর গজব মহাপ্লাবনে আক্রান্ত হওয়ার পর ১০ মুহাররম তিনি নৌকা থেকে ঈমানদারদের নিয়ে ‘জুদি’ নামক পাহাড়ে অবতরণ করেন।

৪. হজরত ইবরাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ৪০ দিন পর ১০ ম‍ুহাররম সেখান থেকে মুক্তি লাভ করেন।

৫. হজরত আইয়ুব (আ.) ১৮ বছর কঠিন রোগ ভোগ করার পর, মুহাররমের এ দিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন।

৬. হজরত ইয়াকুব (আ.)-এর পুত্র হজরত ইউসুফ (আ.) তার ১১ ভাইয়ের ষড়যন্ত্রে কূপে নিক্ষেপ হন এবং এক বণিক দলের সহায়তায় মিসরে গিয়ে হাজির হন। তারপর আল্লাহর বিশেষ কুদরতে তিনি মিসরের প্রধানমন্ত্রী হন। ৪০ বছর পর ১০ মুহাররম পিতার সঙ্গে পুনরায় মিলিত হন।

৭. হজরত ইউনুস (আ.) জাতির লোকদের প্রতি হতাশ হয়ে নদী অতিক্রম করে দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে পতিত হন এবং মাছ তাকে গিলে ফেলে। মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে ৪০ দিন পর মুক্তি পান ১০ মুহাররম তারিখে।

৮. এ দিনে আল্লাহ হজরত মূসা (আ.) ও তার অনুসারী বনি ইসরাইলিদের ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে পানির মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে পার করে দেন এবং ফেরাউনকে তার দলবলসহ সাগরে ডুবিয়ে মারেন।

৯. হজরত ঈসা (আ.)-কে ইহুদিরা হত্যার ষড়যন্ত্র করলে মুহাররমের ১০ তারিখ আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন।

১০. মুহাররম মাসের ১০ তারিখ কারবালার বিয়োগান্ত ঘটনা সংঘটিত হয়। এদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হজরত হোসাইন (রা.) কারবালা প্রান্তরে শাহাদাতবরণ করেন।

১১. ঘটনাক্রমে হজরত সুলায়মান (আ.) সাময়িক রাজত্বহারা হন। আল্লাহ তায়ালা তাকে আবারো রাজত্ব ফিরিয়ে দেন আশুরার দিনে।

১০. এ দিনে হজরত ঈসা (আ.)-এর জন্ম হয় এবং আল্লাহ তায়ালা তাকে ফেরেশতাকর্তৃক সশরীরে আসমানে উঠিয়ে নেন এ দিনেই।

১২. এ দিনে সর্বপ্রথম পবিত্র কাবা শরিফ গিলাফাবৃত করা হয়েছিল।

উল্লেখ্য, আল্লামা ইবনুল জাওজি (রহ.) তার বিখ্যাত ‘মাওজুআতু ইবনে জাওজি’-তে বলেন, আশুরার দিনে সংঘটিত ঘটনাবলি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তা সত্ত্বেও ইতিহাসের উপাদান হিসেবে এসব ঘটনার আবেদন কম গুরুত্বপূর্ণ নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১০

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১১

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

১২

তালায় যুব অ্যাডভোকেসি সভা

১৩

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

১৪

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১৫

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১৬

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১৭

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৯

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

২০
error: Content is protected !!