বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সদর উপজেলা নির্বাচনে আ’লীগের সমর্থন পেলেন এসএম শওকত হোসেন

oplus_0

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম শওকত হোসেনকে সমর্থন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

বুধবার (৮ মে) বিকালে সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ কর্মী সভায় তাকে এই সমর্থন দেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শওকত হোসেন দলের দুর্দিনে তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি দীর্ঘদিন সদর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। তাকে ভোট দিন, বিজয়ী করুন।

সভায় ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাতক্ষীরা জেলা আ’লীগের নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন মহিদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি সামিউল ফেরদাউস পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদস্য স ম জালাল উদ্দিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহিদ হাসান, সাবেক ছাত্রনেতা শেখ আবির হোসেন অভি, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, জাহাঙ্গীর কবির, এনামুল হক খোকন, আনিসুর রহমান আনিস, বিক্রম গাইন, শরিফুল ইসলাম শরীফ, আলমগীর হোসেন মন্টু, আব্দুস সালাম সানা, দীনেশ দত্ত, আরশাদ আলী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০