বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলি

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আবারও চলছে মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলি। মিয়ানমারের ছোড়া ৪টি গুলি এসে পড়েছে একটি দোকান ও বাড়িতে। ফলে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের উত্তরপাড়ায় এসব গুলি এসে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওপারে গোলাগুলি চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওপার থেকে ছুটে আসা একটি গুলি হোয়াইক্যং উত্তর পাড়ার হোছেন আলীর মুদির দোকানে পেছনের দেওয়ালে এসে পড়ে এবং আরও তিনটি গুলি পড়ে হাইওয়ে রোডের পাশে হোয়াইক্যং মাঝের পাড়া আবছারের বাড়িতে ও উত্তর পাড়ার মানিকের বাড়ি ও ধলুমিয়ার বাড়িতে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ অবস্থায় আবারো আতংক দেখা দিয়েছে সীমান্তে বসবাসকারীদের মাঝে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, শনিবার ভোর থেকে হোয়াইক্যং পয়েন্টের মিয়ানমারের ওপারে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। কয়েকটি বাড়িতে গুলি এসে পড়েছে।

তিনি বলেন, সীমান্তের কাছে বসবাস করা লোকজন ভয়ে দিন কাটাচ্ছে। আতংকে মানুষ সীমান্তের কাছে কোনো কাজ কর্ম করতে পারছে না। বাচ্চাদেরও স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!