বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৭ এপ্রিল ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লিটনের আশা, ঘুরে দাঁড়াবে কেকেআর

স্পোর্টস ডেস্ক: গুজরাট টাইটান্সের বিপক্ষে রিঙ্কু সিংয়ের সেই অতিমানবীয় ব্যাটিং, ৫ বলে টানা ৫ ছক্কায় জয়ের পর টানা দুই ম্যাচ হারলো কলকাতা নাইট রাইডার্স। রোববার ওয়েংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ভেঙ্কটেশ আয়ারের অসাধারণ সেঞ্চুরি সত্ত্বেও ৫ উইকেটে হারতে হয়েছে কেকেআরকে।

কলকাতার টানা দুই হারের পর হতাশ নন দলটির বাংলাদেশি ওপেনার লিটন দাস। নিজে এখনও খেলতে নামতে পারেননি কেকেআরের জার্সিতে। তবে লিটনের আশা, কলকাতা শিগগিরই ঘুরে দাঁড়াবে।

ঢাকায় আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে কলকাতায় গিয়ে নাইট রাইডার্সে যোগ দেন লিটন দাস। এরপর দুটি ম্যাচ খেলেছে কলকাতা। সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাইয়ের কাছে টানা দুই ম্যাচে হেরেছে তারা। দুটি ম্যাচেই সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে লিটনকে। কেকেআরের হয়ে আদৌ খেলতে পারবেন কি না তিনি, তা নিশ্চিত নয়।

তবে রোববার মুম্বাইর কাছে হারের পর সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন লিটন। ক্যাপশনে তিনি লিখেন, ‘আশা করি কেকেআর শীঘ্রই শক্তিশালী প্রত্যাবর্তন করবে!’

আগামী ২০ এপ্রিল, বৃহস্পতিবার, পরের ম্যাচে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কেকেআর। দিল্লির অবস্থা আরও খারাপ। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা। ওই ম্যাচে হবেন কী লিটন-মোস্তাফিজ মুখোমুখি?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!