বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ অক্টোবর ২০২৪, ১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিবি কার্যালয়ে আয়নাঘর থাকবে না

ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে (ডিবি) আর কোনো আয়নাঘর থাকবে না। থাকবে না কোনো ভাতের হোটেল ও সেলিব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল। ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। ডিবির কোনো সদস্য অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।

শনিবার (৫ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ। আসামিদের আর হয়রানি করা হবে না। ডিবিতে মানুষ ন্যায়বিচার পাবে। ডিবিতে আর কোনো নায়ক-নায়িকাদের আড্ডাখানা হবে না বলেও জানান তিনি।

দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশের পাশাপাশি সব জায়গায় সাদা পোশাকে মন্দিরগুলোর সামনে ডিবি অবস্থান করবে।

ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগরের এ গোয়েন্দা প্রধান।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর ডিএমপিসহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এসব পদে দায়িত্ব দেওয়া হয় নতুনদের। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০