বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আরও ৮৫টি পরিবার পাচ্ছে জমিসহ বাসগৃহ, ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা হচ্ছে দেবহাটা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ বাসগৃহ পাচ্ছে আরও ৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাথে একযোগে দেবহাটার এসব পরিবারের সদস্যদের কাছে বাসগৃহের দলিল ও চাবি হস্তান্তর কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, এই ধাপে দেবহাটার ৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ বাসগৃহের চাবি হস্তান্তর করা হবে। আর এর মধ্যদিয়েই দেবহাটা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। তবে পরবর্তীতে যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে নতুন করে ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর সৃষ্টি হয়। তাহলে তাদেরকেও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

প্রেস ব্রিফিংকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সমাজসেবা অফিসার অধীর গাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আশালতা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১০

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১১

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১২

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৩

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৪

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১৫

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৬

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৭

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৮

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১৯

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

২০
error: Content is protected !!