বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ জুন ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১২ বছরে সর্বনিম্ন র‍্যাংকিংয়ে সাকিব

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ শেষে তিনি গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন র‍্যাংকিংয়ে।এই মুহূর্তে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ৬ নম্বরে নেমে গেছেন সাকিব।

২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত ১২ বছরে তিনি কখনো পাঁচের নিচে ছিলেন না। এবারই প্রথমবার এমন পতন দেখলেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। ব্যাটিংয়ে ৭ ম্যাচে ১৮.৫ গড় ও ১০৬.৭৩ স্ট্রাইকরেটে সাকিব করেন ১১১ রান। এর মধ্যে ডাচদের বিপক্ষে ৬৪ রানের ইনিংস বাদ দিলে বাকি ম্যাচগুলোতে ছিলেন যাচ্ছেতাই।

বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি। ৭ ম্যাচে ৭.৫০ ইকোনমিতে নেন মাত্র ৩টি উইকেট। এমন পারফরম্যান্সের প্রভাই পড়েছে র‍্যাংকিংয়ে।

এদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে এক নম্বর জায়গা হারিয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের এই ব্যাটারকে সরিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। বাংলাদেশের তাওহিদ হৃদয় এগিয়েছেন ৩ ধাপ, আছেন ২৭ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে তিনিই এখন সবার ওপরে।

বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা মোস্তাফিজুর রহমান ৪ ধাপ পিছিয়ে আছেন ১৮ নম্বরে। অলরাউন্ডার তালিকায় আবারও শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১০

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১২

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১৩

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১৪

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

১৫

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৬

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

১৮

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১৯

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

২০