বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে বিএসএফের ৪ রাউন্ড ফাকা গুলি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তের বিপরীতে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবর্ষণের সত্যতা নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, এটা ভারতের অভ্যন্তরের ঘটনা। এর সাথে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানসহ আরও অনেকে জানান, ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা। ভারতীয় বিএসএফ সীমান্তের বিপরীতে এই ফাঁকা গুলি ছোঁড়ে বলেও দাবি তাদের।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ডগানের গুলি।

প্রসঙ্গত, ভোমরার লক্ষীদাড়ি সীমান্ত এলাকার নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমি চাষাবাদ করতে গেলে বাঁধা দেয় বিএসএফ। এ নিয়ে রোববার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!