বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ এপ্রিল ২০২৪, ৩:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘১০০০’ ব্যাট আছে পন্টিংয়ের সংগ্রহে, কী তার বিশেষত্ব?

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার হয়ে দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় ২০১২ সালে। অথচ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা ব্যাটও নাকি এখনও তার সংগ্রহে রয়েছে। সবমিলিয়ে এক হাজার ব্যাট নিজের সংগ্রহে থাকার কথা জানান পন্টিং। প্রতিটি ব্যাটের সঙ্গে সাবেক এই অজি কিংবদন্তি ব্যাটারের রয়েছে বিশেষ স্মৃতি, লেখা আছে বিশেষ ম্যাচে তার করা রান ও প্রতিপক্ষের নামও!

পন্টিং বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। সেই সুবাদে দলটির মিডিয়া বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানান ঋষভ পান্তদের এই কোচ। পরে একই বিষয় তোলা হয় দিল্লি ফ্র্যাঞ্চাইজির পরিচালক ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কাছে। দেশটির ক্রিকেটে মহারাজাখ্যাত সাবেক এই বিসিসিআই সভাপতিও নাকি ১৩ বছর বয়সের একটি ব্যাট সংগ্রহ রেখেছেন।

পন্টিং পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭১টি সেঞ্চুরি করেছেন, এরমধ্যে ৪১টি এসেছে টেস্টে। তিনি জানান, ‘বিশ্বাস করুন আর নাই করুন, আমি প্রথম যে ব্যাট দিয়ে খেলেছি এখনও বাড়িতে সেটি সংগ্রহে আছে। এমনকি ব্যাটের গায়ে থাকা স্টিকারসহ প্রতিটি জিনিসই আছে অক্ষত অবস্থায়। এভাবে সবমিলিয়ে এক হাজার ব্যাট আছে আমার কাছে, কিছু কিছু ব্যাট একটা আরেকটার চেয়ে বেশি স্পেশাল।’

২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচটিতে ১৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন পন্টিং। এক হাতে ভারতের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার করে দেওয়া সেই ব্যাটটি সম্পর্কেও জানতে চাওয়া হয় পন্টিংয়ের কাছে। তিনি জানান, ‘হ্যাঁ অবশ্যই (সংগ্রহে আছে)। তবে এটি এমন নয় যে বাসায় প্রদর্শনের জন্য রেখে দিয়েছি এসব, সবগুলো গ্যারেজে রাখা আছে।’ এমনকি আন্তর্জাতিক ক্যারিয়ারে সেঞ্চুরি করা ব্যাটগুলোতে রান এবং প্রতিপক্ষ কারা ছিল সেটিও লিখে রেখেছেন পন্টিং। একপর্যায়ে একইরকম স্মৃতি সংরক্ষণের কথা জানান গাঙ্গুলিও।
তিনি জানান, ‘আমার যতটুকু স্মরণে আসে, প্রথম যখন ১৩ বছর বয়সে খেলেছি, সেই ব্যাটটি আছে আমার কাছে। কারণ সেই ব্যাট দিয়ে প্রথম বল উড়িয়ে মেরেছিলাম, যা নিয়ে আমি অনেক খুশি।’
ক্রিকেট ব্যাট নিয়ে স্মৃতিকথা শুনিয়েছেন দিল্লির হয়ে খেলা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও। নিজের জন্মদিনে আঙ্কেলের কাছ থেকে পাওয়া ব্যাট সংগ্রহে রাখার কথা জানিয়ে ওয়ার্নার বলেন, ‘আমার জন্মদিনে প্রথমবারের মতো আমার আঙ্কেল একটি ব্যা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!