বাংলাদেশ, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ আগস্ট ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ আগস্টসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

ডেস্ক রিপোর্ট: আগামী ১৪, ১৫ ও ১৬ আগস্ট কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৪ ও ১৫ আগস্ট সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।

১৬ আগস্ট দলীয় কার্যালয়ের ভেতরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় জাদুঘরের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেওয়া শেষে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী উপস্থিত সাংবাদিকদের বলেন, আগামীকাল ১৪ আগস্ট, পরশু ১৫ আগস্ট সারা দেশে বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আর ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর যে গণহত্যা চালানো হয়েছে, সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, ১৬ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা; যারা সাম্প্রতিক আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের জন্য এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দিন সনাতনসহ অন্য ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করবেন।

এর আগে সম্প্রীতি সমাবেশে রিজভী বলেন, আমরা ১৬-১৭ বছর ভয়ের রাজত্বে ছিলাম। আতঙ্কের রাজত্বে ছিলাম। ১৬-১৭ বছর ধরে আমরা এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছি। আমরা আমাদের অনেক ভাই-বন্ধু ও সহকর্মীকে হারিয়েছি। এখনো তাদের চক্রান্ত থামেনি। নানাভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা জানি এ চক্রান্তকারী কারা। দেশবাসী ও জানে কোথায় থেকে চক্রান্ত আসছে।

তিনি আরও বলেন, আমরা যে ধর্মেরই হই না কেন আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু চক্রান্তকারীরা আমাদের সমাজকে বিভক্ত করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। যে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে আমাদের সংগত করতে হবে। কে বৌদ্ধ কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান এটা বিএনপি কখনো পার্থক্য করেনি। শেখ হাসিনা পার্থক্য করতেন। কথায় কথায় গোলমাল হলে সাম্প্রদায়িক শক্তিটা করছে বলতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট খিচুড়ি বিতরণ, সাতক্ষীরায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১০৪ জন অসহায় ব্যক্তির মাঝে জেলা পরিষদের ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

অসুস্থ লাইলুন নাহার লিপিকে দেখতে গেলেন হাবিবুল ইসলাম হাবিব

আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন কত বাড়ল

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

আবৃত্তি-আলোচনায় ‘আমরা বন্ধু’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাগরিক অধিকার ও সাংবাদিকতায় জিএম নূর ইসলাম ছিলেন একটি প্রতিষ্ঠান

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১০

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

১১

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১২

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

১৪

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

১৫

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

১৬

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১৭

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১৮

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১৯

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

২০
error: Content is protected !!