বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ ডিসেম্বর ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতায় বাংলাদেশ মিশনে ভিসাসেবা ‘সীমিত’

ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে ভিসাসেবা সীমিত করা হয়েছে বলে জানা গেছে। যদিও এ নিয়ে কোনো বক্তব্য দেননি কলকাতায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা।
তবে কাঙ্ক্ষিত ভিসা না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবেদনকারীরা।

সূত্র থেকে জানা যায়, যেভাবে না বলে ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়া সীমিত করেছে, সম্ভবত সেই পথেই হাঁটল কলকাতায় বাংলাদেশ মিশন।

বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমে সাম্প্রদায়িক অপপ্রচারের প্রেক্ষাপটে গত ২ ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনের ভেতরে হামলা করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলে ও ছিঁড়ে দেয়। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা। অন্যদিকে মুম্বাই ও কলকাতা হাইকমিশনের বাইরেও বিক্ষোভ ও লাল-সবুজের পতাকা অবমাননা করে হিন্দুত্ববাদীরা।

আগরতলার ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি তোলে। পাশাপাশি ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। যদিও ভারত সরকার ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছে।

নিরাপত্তা উদ্বেগের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলায় সহকারী হাইকমিশনের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। একইসঙ্গে কলকাতা ও আগরতলা মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার ও সহকারী হাইকমিশনারকে ঢাকায় ডেকে নেওয়া হয়।

এই পরিস্থিতিতে বাংলাদেশের ভিসা না পাওয়ার কথা বলছেন ভারতীয়রা। এই নিয়ে কলকাতায় বাংলাদেশ মিশন মুখ না খুললেও ভিসা প্রসেসিং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সরফরাজ বলেছেন, অনেক ক্ষেত্রে সার্ভার বা স্লটের সমস্যা হয়। তখন ভিসা প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়ে থাকে।

কাঙ্ক্ষিত ভিসা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সুকুমার সরকার নামে এক আবেদনকারী। তিনি বলেন, এর আগে টোকেনে যে সময় এবং তারিখ দেওয়া হতো, সেই সময় পেয়েছি। এখন ভিসা সেন্টার থেকে বলা হয়েছে, স্লটে নাম আসেনি।

উমা হালদারের মেয়ের বিয়ে হয়েছে ফরিদপুরে৷ তিনি ভিসা ফর্ম স্লট না থাকার কারণে জমাই দিতে পারেননি। গার্মেন্ট ব্যবসায়ী বান্টিও স্লট না পাওয়ার কারণে ভিসার আবেদন জমা দিতে পারেননি।

বান্টি বলেছেন, এই সময় শীতের পোশাকের অনেক চাহিদা থাকে। আমরা বাংলাদেশের গার্মেন্টস থেকে সেসব সংগ্রহ করি। কিন্তু এই মৌসুমে ভিসা না পেলে সমস্যায় পড়বো।

তথ্য বলছে, প্রতিদিন কলকাতার মিশন থেকে ৪৫০-৫০০ আবেদনকারীকে বাংলাদেশের ভিসা দেওয়া হয়ে থাকে। গত দুদিন ৩০০-র কম আবেদনকারী বাংলাদেশের ভিসা পেয়েছেন এই মিশন থেকে। আর শুক্রবারের তথ্য অনুযায়ী ভিসা দেওয়া হয়েছে ৭৫টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১০

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

১১

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

১২

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

১৩

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

১৪

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

১৫

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১৬

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১৭

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১৮

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৯

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

২০
error: Content is protected !!