বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পানি দিবসের আলোচনা: প্রান্তিক জনগোষ্ঠীর পানির প্রাপ্যতা নিশ্চিতকরণের দাবি

ডেস্ক রিপোর্ট: ‘হিমবাহ গলছে, বিপদ বাড়ছে, পানি সবার অধিকার-রক্ষা করবো বারবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে ও স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী অফিসার শোয়াইব আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান ও উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, ক্রিসেন্ট এর চালক আবু জাফর সিদ্দিকী, সিডো পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, জেলা ভূমিহীন কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী খাল পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক আবুল হোসেন, ভূমিহীন নেতা কওছার আলী প্রমুখ।

অধিকারভিত্তিক সংগঠন এএলআরডি’র সহায়তায় স্থানীয় সংগঠন স্বদেশ, সিডো, ক্রিসেন্ট, হেড, সৃজনী, সুন্দরবন ফাউন্ডেশন, মৌমাছি, সামস্, অর্জন ফাউন্ডেশন, উদ্দীপ্ত, বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর পানিচক্রে যে প্রভাব পড়ছে সেখানে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত। দেশের নদ-নদী শুকিয়ে যাওয়া, আবহওয়া পরিবর্তন হওয়া ও বৃষ্টিপাত কমে যাওয়ায় আমাদের পানির স্তর নিচে চলে যাচ্ছে এবং উপরিভাগের মাটির পানি শুকিয়ে যাচ্ছে। ফলে আমাদের পরিবেশ-প্রতিবেশ, গাছপালা, প্রাণবৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ছে, হারিয়ে যেতে বসেছে বিভিন্ন প্রজাতির কৃষি, মাছসহ অনুজীব যা প্রকৃতিকে বাঁচিয়ে রাখে। আমাদের সকলে পানির ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে এবং পানির অপচয় রোধ করতে হবে।

সভায় পানিসম্পদের সুরক্ষায় নিম্নলিখিত সুপারিশ করা হয়- দেশের সকল জলাশয় ও পানি সম্পদকে দখল ও দূষণমুক্ত করা এবং তা সংরক্ষণে ও উদ্ধারে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজ ও সরকারি সংস্থাসমূহের সমন্বিত উদ্যোগে নদী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নদী একটি জীবন্ত সত্তা- উচ্চ আদালতের এই রায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং এর যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষ সমূহের প্রতি সুপারিশ প্রদান, কৃষক, জেলে ও প্রান্তিক জনগোষ্ঠীর পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ, পানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করা এবং বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানি পুনরুদ্ধার ও জলাধার সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০