বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি: ভূমিদস্যু এস এম নাসিরউদ্দিনকে গ্রেপ্তারের দাবি

oplus_0

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বিডিএফ প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি দিয়েছেন ভূমিদস্যু এস এম নাসিরউদ্দিন। এ ঘটনার প্রেক্ষিতে জরুরি প্রতিবাদ সভা করে ভূমিদস্যু এস এম নাসিরউদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিডিএফ প্রেসক্লাবের সদস্যরা।

সোমবার (২৪ মার্চ) বিকালে বিডিএফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সহ সভাপতি জি এম আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, ক্রীড়া সম্পাদক শিক্ষক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল, কার্যকরী সদস্য এস এম ইসমাইল হোসেন, এম এ হাকিম, ইমরান হোসেন, আব্দুল মাজেদ, সুজন ঘোষ প্রমুখ।

সভায় বক্তারা বলেন- সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামের মৃত এস এম আশরাফউদ্দিনের বড় ছেলে এম এ কে হেলালউদ্দিন ২০১৯ সালে মারা যাওয়ার পর থেকে তার সমুদয় স্থাবর অস্থাবর সম্পত্তি তার ছোট ভাই এস এম নাসিরউদ্দিন লিটন জোরপূর্বক জবরদখল করে রেখেছে। অপরদিকে, হেলালের বিধবা স্ত্রী ও তার এতিম শিশু কন্যাকে প্রাপ্য সম্পত্তির ভাগ না দিয়ে উল্টো একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এবিষয়ে গ্রামের যারা নাসিরের বিরুদ্ধে কথা বলেছে নাসির তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে হয়রানি করছে। এ পর্যন্ত নাসিরউদ্দীন এক ডজনেরও বেশি মামলা করে ইতোমধ্যে মামলাবাজ লিটন নামে পরিচিতি পেয়েছে। সম্প্রতি সে বিএনপির একজন সাবেক এমপির নাম ভাঙিয়ে তার বিরুদ্ধে কথা বলায় একাধিক ব্যক্তির বাড়িতে দিনের পর দিন দফায় দফায় পুলিশ ও বহিরাগত সন্ত্রাসী নিয়ে তল্লাশি চালিয়ে গোটা এলাকায় ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। তার অব্যাহত ষড়যন্ত্র ও হুমকি ধামকিতে আতংকিত হয়ে আব্দুল কাদের মোল্লা, অবিনাশ মন্ডল, সাবেক ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলামসহ বেশ কয়েকজন নিরীহ ব্যক্তি গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। এসব বিষয় নিয়ে হেলালউদ্দীনের বিধবা স্ত্রী সাহিদা আনসারী রুমি ও তার এতিম শিশু কন্যা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশ করায় নাসিরুদ্দিন লিটন বিডিএফ প্রেসক্লাবের সদস্যের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র ও বহিরাগত ভাড়াটে লোকজন দিয়ে হুমকি প্রদর্শন করে।

সভায় ভূমিদস্যু নাসিরুদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত সাপেক্ষে অবিলম্বে তাকে গ্রেফতার করার জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!