বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিজিএফ বিতর্ক: কেশবপুর পৌর বিএনপির সম্পাদকের বিরুদ্ধে জুতা মিছিল

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে জুতা মিছিল করেছে স্থানীয় নারীরা।

সোমবার পৌরসভার ৪নং আলতাপোল ওয়ার্ডের নারীরা ভিজিএফ কর্মসূচির তালিকা থেকে নাম বাদ দেয়ার প্রতিবাদে জুতা মিছিল করে।

এসময় তারা উপজেলা পরিষদ ও পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করে। এরপর জুতা মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভকারীরা একপর্যায়ে তাদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুত করার অভিযোগ এনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের বাড়ি ঘেরাও করে নানা স্লোগান দিতে থাকে। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে চাউল দেয়ার আশ্বাস দিলে তারা স্থান ত্যাগ করে। এঘটনায় পৌর শহরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের পদে থেকে কোন প্রকার অনিয়ম, দুর্নীতি, জমি দখল, সালিশ বাণিজ্য, টিসিবি কার্ড, ভিজিএফ কার্ডে হস্তক্ষেপ করা যাবে না। দলের নির্দেশনা অমান্য করে কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ভিজিএফ কার্ডে পূর্বের তালিকা বাদ দিয়ে পছন্দমত ব্যক্তিদের নাম দিয়েছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের স্লোগান ছিল শহীদের দুই গালে জুতা মারো তালে তালে। চাউল বঞ্চিতরা শহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসন ও বিএনপির নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

কেশবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের হালিম সরদারের স্ত্রী রেবেকা, ঝড়ো সরদারের স্ত্রী লাকি ও শরিফুল ইসলামের স্ত্রী জেসমিন জানান, তারা বিগত সময়ে ভিজিএফ’র চাউল পেয়ে আসছে। আজ চাল আনতে গেলে তালিকায় নাম নেই জানিয়ে ফিরিয়ে দিয়েছে। ওই ওয়ার্ডের বহু দুস্থ মানুষকে চাল না দিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন, তার ওয়ার্ডে বিগত তালিকা অনুযায়ী ৫৬০ জনকে চাউল দেয়া হতো। সরকার পতনের পর নতুন তালিকা করা হয়। এসময় ৩শ জনকে বাদ দেয়া হয়েছে। যারা অধিকাংশ অসহায় ও দরিদ্র। এভাবেই প্রতিটি ওয়ার্ডে অসহায় লোকদের বাদ দিয়ে নিজেদের পছন্দমত ব্যক্তিদের নামের তালিকা করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

এবিষয়ে কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!