বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৩, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএলে ওভারপ্রতি দুটি বাউন্সার দিতে পারবেন বোলাররা

স্পোর্টস ডেস্ক | ব্যাট-বলের প্রতিন্দ্বন্দ্বিতা বাড়াতে এবার ক্রিকেটের আরও একটি নিয়ে পরিবর্তন আনছে আইপিএল। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন মৌসুমে ওভারপ্রতি দুটি করে বাউন্সার দিতে পারবেন।

যা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে।
সাধারণত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়ম অনুসারে, এক ওভারে কেবল মাত্র একটি বাউন্সার বা শর্ট বল দিতে পারেন বোলাররা। একই কাজ পুনরায় করলে নো ডাকেন আম্পায়ার। তবে আইপিএলে তৃতীয় শর্ট বলের ক্ষেত্রে নো বল ডাকা হবে।

নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন জয়দেব উনাদকাট। এবারের নিলামে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা বাঁহাতি এই পেসার বলেন, ‘আমার মনে হয় ওভারে দুটি বাউন্সার বেশ কাজে আসবে এবং আমার মনে হয় এটি এমন একটা ব্যাপার, যাতে বোলাররা ব্যাটসম্যানের ওপর সুবিধা পাবে। কারণ, ধরুন একজন স্লো বাউন্সার করল…আগে ব্যাটসম্যান নিশ্চিত থাকত যে আর বাউন্সার আসবে না। তবে এখন ওভারের প্রথম অর্ধে আপনি যদি একটা স্লোয়ার বাউন্সার করেও থাকেন, আপনি আরেকটি করতে পারবেন। ’

এরপর তিনি যোগ করেন, ‘যারা বাউন্সারে দুর্বল, তাদের আরও ভালো হতে হবে। বোলারদের বাড়তি একটি অস্ত্র থাকবে। ফলে আমার মনে হয়, ছোট একটি পরিবর্তনের বড় প্রভাব আছে। বোলার হিসেবে এ নিয়মটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়। ’

দুটি বাউন্সার দেওয়ার এই নিয়ম ডেথ ওভারে কাজে লাগবে বলে জানান উনাদকাট, ‘ফাস্ট বোলারদের জন্য ডেথ ওভারের বোলিং বেশ ইয়র্কার-কেন্দ্রিক হয়ে পড়ছিল। এখন এটি ইয়র্কার হতে পারে, স্লোয়ার বল হতে পারে এবং এক ওভারে দুটি বাউন্সার হতে পারে। আপনি যদি দ্বিতীয় বাউন্সারটি নাও করেন, ব্যাটসম্যান এরপরও ধারণা করতে পারে যে বোলার হয়তো আরেকটি বাউন্সার করবে। ’

গত আসরে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করেছিল আইপিএল। যা এবারও থাকছে। এদিকে আজ অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!