বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৬ জানুয়ারি ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে হিরো আলমকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে দুই দিনের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে হোয়াটসঅ্যাপে এ হুমকি দেওয়া হয়। পরে শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে হোয়াটসঅ্যাপে দেওয়া হত্যার হুমকির স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি।

হিরো আলম বলেন, “আমার হোয়াটসঅ্যাপে রাত ৩টা ২০ মিনিটে অচেনা একটা নম্বর থেকে প্রথমে মেসেজ দেওয়া হয়। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। হোয়াটসঅ্যাপে আমাকে উদ্দেশ্য করে বলা হয়, তুই সাবধানে থাকিস। কতটুকু পড়ালেখা করছোস, তুই আসিফ মাহাতাব স্যারকে নিয়ে বাজে মন্তব্য করলি। তুই আমার পরিচয় নিবিনি বল। তোরে আমি দুই দিনের ভেতরে মারমু, তোর কোন বাপে ঠেকায় দেখব, তুই শেষ।”

হিরো আলম বলেন, “এরপর ৩টা ২৫ মিনিটে আবার মেসেজ দেয়। সেখানে লেখা হয়, তোর কতটুকু শক্তি আছে আমি দেখমু। এ মেসেজের তিন মিনিট পরই একটা পিস্তলের ছবি পাঠানো হয়। আর সেখানে গালি দিয়ে লেখা হয়, প্রকাশ্যে তোকে গুলি করমু।”

আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, “আমি এখন ঢাকায় আছি। এ বিষয়ে থানায় জিডি করব। আর আসিফ মাহতাবকে নিয়ে আমি কোনো বাজে মন্তব্যও করিনি।”

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন হিরো আলম। তবে দুটি আসনেই পরাজয় হয় তার। পরবর্তীতে গত বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নিয়েও পরাজিত হন তিনি। হারান জামানত।

এর আগেও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের অভিযোগ তুলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন। ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১০

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১১

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১২

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৩

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৪

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৫

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৬

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

১৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

১৮

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

১৯

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705