বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ মার্চ ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় ঈদ ৩১ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক | প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপন হবে বলে জানিয়েছে দেশটির ফতোয়া কাউন্সিল।

শনিবার (২৯ মার্চ) গালফ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য-উপাত্ত ও শাওয়ালের চাঁদের অবস্থানের ওপর ভিত্তি করে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপনের তারিখ ঘোষণা করেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র নিশ্চিত করেছে যে, শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা আরব ও মুসলিম বিশ্বে অসম্ভব। যেহেতু চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং সংযোগ সূর্যাস্তের পর হবে। তাই ওই সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না।

একইভাবে গাল্ফ নিউজকে দেওয়া এক বিবৃতিতে আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী এবং এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমির সদস্য ইব্রাহিম আল-জারওয়ান বলেন, জ্যোতির্বিজ্ঞান ইঙ্গিত দিচ্ছে যে, ২০২৫ সালের ২৯ মার্চ সূর্যাস্তের পর শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব।

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানায়, ২৯ মার্চ শনিবার সিডনি সময় রাত ৯টা ৫৭ মিনিটে, পার্থের সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের দিকে শাওয়ালের চাঁদের জন্ম হবে।

দুই ক্ষেত্রেই চাঁদের উদয় হবে সূর্যাস্তের পর। যেহেতু নতুন চাঁদ সূর্যাস্তের আগে দেখা যাবে না, তাই শাওয়াল সেদিন থেকে শুরু হতে পারে না।

এই হিসাব অনুযায়ী, রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রোববার (৩০ মার্চ) হবে পবিত্র মাসটির শেষ দিন। সেক্ষেত্রে ঈদুল ফিতর হবে সোমবার (৩১ মার্চ)।

এদিকে, শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে রোববার (৩০ মার্চ)। সন্ধ্যায় সাড়ে ছয়টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল‌কে এম‌পি পদ ছাড়‌তে বল‌লো জামায়াত

এবার ইসি আনোয়ারুল বললেন ‘তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে’

আগামী বছরের প্রথমেই ইউপি নির্বাচন

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

‎’বহিপীর’ থেকে সাতক্ষীরা-৪: ধর্ম, ক্ষমতা ও নারী শোষণের সমীকরণ || ‎তারিক ইসলাম

গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

দেবহাটায় ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

১০

তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সম্মেলন

১১

ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসী যুবকরা

১২

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংলাপ

১৩

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

১৪

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

১৫

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

১৬

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

১৭

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

১৮

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৯

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

২০
error: Content is protected !!