বাংলাদেশ, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিমাণ-ওজনে কম দেওয়া বড় গুনাহ

ইসলাম ডেস্ক: লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ওজন ও পরিমাণে কমবেশি করা জঘন্যতম গুনাহ। কাউকে ঠকানোর মাধ্যমে উপার্জন করা মানবিক দৃষ্টিকোণ থেকেও অপরাধ।

সীমাহীন লোভ ও দুষ্ট অভ্যাসের কারণেই অবৈধ পন্থায় উপার্জনের পেছনে ছোটে মানুষ। এতে বরকত নেই, বরং বিভিন্ন রকমের ক্ষতি রয়েছে।

পবিত্র কোরআন ও হাদিসে এ ধরনের কাজকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। যারা এমন করে তাদের নিন্দা করা হয়েছে।

এ কাজ তাদের পরকালীন দুর্ভোগের কারণ হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আল্লাহ বলেন, ‘যারা মাপে কম দেয়, তাদের জন্য দুর্ভোগ।

এরা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন মেপে দেয় তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে? সেই মহাদিবসে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব প্রতিপালকের সামনে। ’ (সূরা মুতাফফিফিন, আয়াত: ১-৬)

অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সঠিক ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। ’ (সুরা রহমান, আয়াত: ৭-৯)। অন্যত্র বলা হয়েছে, ‘তোমরা মাপ ও ওজন পূর্ণ করে দাও ন্যায়নিষ্ঠার সঙ্গে। আমরা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দিই না। ’ (সুরা আনআম, আয়াত : ১৫২)।

পরিমাপে ও ওজনে কম দেওয়ার ফলে আল্লাহ তাআলা ফসলের উৎপাদন কমিয়ে দেন ও দুর্ভিক্ষ দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়, যারা মানুষের কাছ থেকে ওজন করে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, আর যখন মানুষকে মেপে কিংবা ওজন করে দেয়, তখন কম দেয়। ’ (সুরা মুতাফফিফিন, আয়াত: ১-৩)

রাসুল (সা.) একবার পরিমাপকারী ও দাঁড়িপাল্লা দ্বারা ওজনকারী ব্যবসায়ীদের বলেন, ‘তোমাদের ওপর এমন দুইটি জিনিসের দায়িত্ব অর্পণ করা হয়েছে, যে জিনিস দুইটির দায়িত্ব পালনে অবহেলা করার কারণে তোমাদের আগের উম্মত ধ্বংস হয়ে গিয়েছিল।’ (তিরমিজি)

অন্য হাদিসে তিনি বলেন, ‘বিচারের দিনে (অসৎ) ব্যবসায়ীদের হাশর হবে ফাসিক, কাফির ও বদকারী হিসেবে, তবে তাদের মধ্যে যারা মুত্তাকি, পুণ্যবান ও সত্যবাদী, তাদের এমনটি হবে না। (মিশকাত, পৃষ্ঠা নম্বর: ২৪৪)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি যুক্তরাজ্যের ৭০ জন এমপির

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি সভাপতি

পরিমাণ-ওজনে কম দেওয়া বড় গুনাহ

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

স্পেনের কাছে থামল পর্তুগাল, অশ্রুভেজা বিদায়ে শেষ রোনালদোর বিশ্বকাপ

জিয়া-খালেদার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!

দেবহাটার কোড়া গ্রামে দুঃসাহসিক চুরি

১০

দেবহাটায় সবজি বীজ ও সার বিতরণ

১১

দেবহাটায় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা

১২

হাঁটু সমান পানি মাড়িয়ে স্কুল করছে শিশুরা!

১৩

সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

১৪

সাতক্ষীরায় ভারতীয় রেণুসহ আটক ২

১৫

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

১৬

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

১৭

সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৮

ব্রাজিল হারলো, জীবনটাও গেলো ফুটবলার জুয়েলের

১৯

১৪১ রানে জিম্বাবুয়েকে অলআউট করলো বাংলাদেশ

২০
error: Content is protected !!