বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুলাই ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। এই ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। প্রতিবেদেন বলা হয়েছে প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে এই ভিসা প্রণয়ন করা হচ্ছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে উমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে। পর্যটকরা এই সময়ে ওই ভিসা ব্যবহার করতে পারবেন না।

সূত্র : গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপকূলকে নিরাপদ জনপদে রূপান্তরের প্রত্যয় ড. মনিরুজ্জামানের

কালিগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নারীর মৃত্যু

চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

মেসিদের পাশে দি মারিয়া, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত’

আশাশুনিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইদুর রহমান দিল্লির প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক স্বাক্ষর

আশাশুনির ইউএনও’র সাথে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মতবিনিময়

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মতবিনিময়

১২

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

১৩

মুন্সিগঞ্জ সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পুনর্নির্বাচিত হলেন বিলাল হোসেন

১৪

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

স্পেনের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু ও বুবলী

১৬

মুন্সিগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

১৭

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: নিহতদের স্মরণে দোয়া মাহফিল

১৮

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

১৯

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

২০
error: Content is protected !!