
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অভিযান চালিয়ে পুলিশ সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এএসআই মোঃ আবু জাহিদ, এএসআই শেখ মোঃ হাসান মাহামুদসহ সঙ্গীয় ফোর্স এস/সি: ৯২৯/১৯নং মামলার সাজাপ্রাপ্ত আসামি গুনাকরকাটি পুরোহিতপুর গ্রামের মোঃ ফজলু গাজীর ছেলে মোঃ সাদ্দাম গাজীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। এছাড়া সিআর ৪২/২৫নং মামলার আসামি আরার গ্রামের মৃত আরশাদ সানার ছেলে আংগুর সানা ও সাকিব সানাকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন