বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুলাই ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি কাজে বাধা প্রদান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা একটি জমি-সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের চলাচলের পথ উন্মুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের বাসিন্দা মতিউর রহমান তার বাড়ির প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করেন।

তদন্তকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শেখ শোকর আলী সরকারি কাজে বাধা প্রদান এবং পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন। এসময় উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয়রা তাকে নিবৃত করার চেষ্টা করলেও তিনি আরও বেপরোয়া আচরণ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় শেখ শোকর আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর রহমানের বাড়ির মূল গেট বন্ধ করে পাকা প্রাচীর নির্মাণ করায় পরিবারটি দীর্ঘদিন ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিল। নিরুপায় হয়ে প্রশাসনের শরণাপন্ন হলে তদন্তের মাধ্যমে বিষয়টি আমলে নেওয়া হয় এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সময়োপযোগী এই উদ্যোগে ভুক্তভোগী পরিবার স্বস্তি পেয়েছে এবং সরকারি দায়িত্ব পালনে দৃঢ় অবস্থান নেওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খানের ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

১০

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

১১

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

১২

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১৩

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১৪

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৫

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১৬

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৮

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

২০
error: Content is protected !!