বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুলাই ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে একশনএইড বাংলাদেশের সহযোগিতায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উপলক্ষে সকালে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ভূমিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা ও সুশীল প্রকল্প-একশনএইডের প্রজেক্ট ম্যানেজার মৌসুমী বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, সমতা ফোরাম ও সিএসও হাবের সভাপতি আনিছুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার প্রমুখ।

এ সময় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সমতা ফোরাম ও সিএসও হাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্মেলনে নারীর অধিকার ও ক্ষমতায়ন বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন জরুরি। তারা নারীদের জন্য বরাদ্দকৃত বিশেষ তহবিলের স্বচ্ছ ও সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

‎’বহিপীর’ থেকে সাতক্ষীরা-৪: ধর্ম, ক্ষমতা ও নারী শোষণের সমীকরণ || ‎তারিক ইসলাম

গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

দেবহাটায় ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সম্মেলন

ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসী যুবকরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংলাপ

১০

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

১১

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

১২

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

১৩

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

১৪

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

১৫

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৬

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

১৭

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

১৮

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদের কী হবে?

১৯

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

২০
error: Content is protected !!