
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ এর সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইং পরিচালক ড. সালমা লাইজু। অতিথি ছিলেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের পরিচালক মোসাদ্দেক হোসেন, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল প্রমুখ।
মন্তব্য করুন