বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুলাই ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

শ্যামনগর প্রতিনিধি: ‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) শ্যামনগর নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও শ্যামনগর উপজেলা প্রশাসন ও শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি ও সাহিত্যিক মোঃ শহীদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সদস্য মোঃ আকবর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা ইন্সটাক্টর মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার মন্ডল, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রকাশ কুমার মন্ডল। রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় শ্যামনগর উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ইসি আনোয়ারুল বললেন ‘তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে’

আগামী বছরের প্রথমেই ইউপি নির্বাচন

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

‎’বহিপীর’ থেকে সাতক্ষীরা-৪: ধর্ম, ক্ষমতা ও নারী শোষণের সমীকরণ || ‎তারিক ইসলাম

গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

দেবহাটায় ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সম্মেলন

১০

ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসী যুবকরা

১১

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংলাপ

১২

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

১৩

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

১৪

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

১৫

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

১৬

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

১৭

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৮

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

১৯

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

২০
error: Content is protected !!