বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুলাই ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় তিন দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সম্পন্ন হয়েছে।

সখিপুর ইউনিয়নের প্রজেক্ট অফিসে সেফ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ বুধবার শেষ হয়। এতে ২০ জন তরুণী ও নারী অংশগ্রহণ নেন।

অনুষ্ঠানে ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা সমন্বয়কারী শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মীর আহমেদ তাহমীর সিদ্দিকী।

এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অন্যতম কার্যকর উপায় হলো উদ্যোক্তা হওয়া। বিশেষ করে নারীরা যদি নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোগ গ্রহণ করেন, তাহলে তারা শুধু নিজেদের জীবনমানের উন্নয়নই করবেন না, বরং পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। তিনি আরও বলেন, সফল উদ্যোক্তা হতে হলে পরিকল্পিতভাবে কাজ করা, অধ্যবসায়, বাজারের চাহিদা বোঝা এবং ঝুঁকি মোকাবিলার সক্ষমতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে টেকসই উদ্যোগ গড়ে তোলার পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ ও সহায়তা কর্মসূচির সুযোগ গ্রহণের জন্য তিনি অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।
ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা সমন্বয়কারী শেখ সোহেল মাহমুদ বলেন, একজন উদ্যোক্তা শুধু ব্যবসা পরিচালনাকারী নন; তিনি সমাজে নতুন ধারণা, উদ্ভাবন এবং ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ছোট পরিসরে শুরু করলেও সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, আর্থিক শৃঙ্খলা এবং গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দিলে একটি ক্ষুদ্র উদ্যোগও বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

৩

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

৪

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৫

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

৬

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

৭

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

৮

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৯

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

১০

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

১১

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১২

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

১৩

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

১৪

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

১৫

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১৬

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১৭

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১৮

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৯

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

২০