বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুলাই ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

বিনোদন ডেস্ক: নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অবিলম্বে বিষয়টি অবহিত করবে দলটি। এতে সংসদ সদস্য পদ হারাতে পারেন তিনি। ওই আসনে উপ-নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

এক অডিওবার্তায় হিরো আলম বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, এমপি হবো। আমি চেয়েছিলাম, যদি কখনও সুষ্ঠু নির্বাচন হয় আমি দাঁড়াবো। গত নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন যেখানেই উপ-নির্বাচন হবে, সেখানেই আমি দাঁড়াবো। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে মারে কি না। আমার ওপর জামায়াত অ্যাটাক করে, বিএনপি অ্যাটাক করে নাকি এনসিপি অ্যাটাক করে। কয়েকবার নির্বাচনে আমি লড়েছি, পাশও করেছি, এবার উপ-নির্বাচনে দেখি জনগণ কী করে।’

এর আগে একাধিকবার এমপি নির্বাচনে দাঁড়িয়েছেন আশরাফুল আলম। ভোটকেন্দ্রে তার ওপর হামলার ঘটনাও ঘটে। সেসব নির্বাচন বিতর্কিত অ্যাখ্যা দিয়ে বর্জন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তিনি। পরে আর ওই নির্বাচনে অংশ নেননি তিনি। এর আগে তিনি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন।

বগুড়ার ক্যাবল ব্যবসায়ী থেকে কনটেন্ট ক্রিয়েটর। তারপর রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা! বহুবার, দেশে, বিদেশে খবরের শিরোনাম হয়েছেন তিনি। কটাক্ষ, আলোচনা, সমালোচনায় বারবার আশরাফুল আলম ধৈর্য ধরে লেগে আছেন। দেখা যাক, এমপি হওয়ার স্বপ্ন তার পূরণ হয় কি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০