বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুলাই ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংলাপ

স্টাফ করেসপন্ডেন্ট: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে অ্যাডভোকেসি সংলাপ ও সহনশীলতা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা হেডের উদ্যোগে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রজেক্ট’এর আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে সম্প্রীতি এইড ফাউন্ডেশন ও ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড।

হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান। উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সার্বিক চিত্র তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আফরিন সুলতানা কনা।

হেডের রেহেনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু সালেক, জাহিদুজ্জামান বাবু, খান আব্দুল হামিদ, আরশাদ আলী, আবু সাঈদ মোল্লা, রেবেকা সুলতানা, সালমা খাতুন ও রত্না রাণী সরকার, নারী নেত্রী আনজুমান আরা, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, হাবিবুর রহমান সোহাগ প্রমুখ।

এছাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ইমরান, সিহাব সিদ্দিকী, রবিউল ইসলাম, সংস্থাটির প্রোগ্রাম অফিসার ওসমান গনি এবং স্থানীয় যুব সংগঠনের সদস্যরা সংলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মতামত প্রদান করেন।

সংলাপে বক্তারা বলেন, উপকূলীয় জেলা হিসেবে সাতক্ষীরা দিন দিন জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে পড়ছে। লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলের মানুষের জীবন-জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে। এসব সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল পরিকল্পনা গ্রহণ ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে কার্যকর অ্যাডভোকেসি এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!