বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১১ মে ২০২৩, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার বেআইনি, ইমরানকে অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক: আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত এই আদেশ দেন।
খবর ডন।

একইসসঙ্গে আদালত তার গ্রেপ্তারকে বেআইনি বলে আখ্যা দিয়েছেন আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্ট সাবেক এই প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ আদালতের দ্বারস্থ হতে বলেছেন।

শুনানি শেষে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ইমরানকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এর আগে ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে হাজির করতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন।

তিন সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, বিচারপতি মুহাম্মদ আলি মাঝহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ।

শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, আদালত আজ উপযুক্ত আদেশ দেবে। এই বিষয়ে আদালত বেশ সতর্ক রয়েছে।

কড়া নিরাপত্তায় বিকেল ৫টা ৪৫ মিনিটের পর ইমরান খানকে হাজির করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ডনের সাংবাদিক বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে আদালতে প্রবেশ করানো হয় বিচারকদের দরজা দিয়ে।

ইমরানের আসার আগে সুপ্রিম কোর্টের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়। রেঞ্জার, পুলিশ, বম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। শুধুমাত্র আইনজীবী ও সাংবাদিকদের আদালত কক্ষে থাকার অনুমতি দেওয়া হয়।

গেল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার হন। বুধবার আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। তোশাখানা মামলাতেও অভিযুক্ত হয়েছেন তিনি।

ইমরানের গ্রেপ্তার ঘিরে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ইমরানের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সেনানিবাসসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছেন তারা। এ পর্যন্ত দেড় হাজারের বেশি লোক গ্রেপ্তার হয়েছেন। সংঘর্ষে আটজনের প্রাণ গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০